ময়মনসিংহের গফরগাঁওয়ে মামার বাড়িতে বেড়াতে এসে ফারজানা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে উপজেলার হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পড়াশুনার ব্যাপারে চাপ দেওয়ায় বাবার সাথে অভিমান করে শুক্রবার সকাল ৯টার দিকে ফারজানা ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার রাংচাপড়া গ্রামের মো: ফারুকের মেয়ে এবং ভালুকা উপজেলার বিরুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী । ঈদের আগের দিন সে হাটুরিয়া গ্রামে তার নানা তহুর উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে।