ময়মনসিংহের গৌরীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে গৌরীপুর বোকাইনগর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। ফলে ওই পথ দিয়ে ভৈরব হয়ে চট্টগ্রাম ও ঢাকার পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) রেজাউল করিম জানান, সকাল ৮টার দিকে ময়মনসিংহ থেকে ভৈরবগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্দেশে রওনা হয়েছে।