চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে রাজু ও মিনা নামে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার বাকিলা ইউনিয়নের স্থানীয় চতন্তর গ্রামের হাওলাদার বাড়ির পুকুরে ডুবে রাজু নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়। মৃত রাজু ওই বাড়ির আল আমিন হাওলাদারের ছেলে।
এর আগে একই দিন সকালে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচুই গ্রামের দক্ষিণ গাজীবাড়ির পুকুরে ডুবে মিনা নামে দুই বছরের এক শিশু মারা যায়। মৃত মিনা ফরিদগঞ্জ উপজেলার স্থানীয় দিগধাইর গ্রামের পাটওয়ারী বাড়ির দুলাল পাটওয়ারীর মেয়ে। মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, মিনা নানাবাড়ি বেড়াতে এসে লাশ হয়ে নিজ বাড়ি ফিরে যায়। সোমবার সকালে মামাবাড়িতে খেলতে গিয়ে মিনা নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর মিনাকে পুকুরে ভাসতে দেখে।





