চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ১২টি পরিবারের বসতঘরসহ ১৮টি ঘর পুড়ে গেছে। এতে পরিবারগুলোর প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। রোববার রাতে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কালচোঁ গ্রামের পূর্বপাড়া বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দমকল বাহিনী সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এ দিকে আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর এক সদস্যসহ বেশ ক’জন আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলোÑ রশিদ বেপারি, বাবুল বেপারি, নূরুল আমিন বেপারি, মজিবুর রহমান বেপারি, মনির হোসেন বেপারি, সেলিম বেপারি, রফিকুল ইসলাম বেপারি, জহির বেপারি, হান্নান বেপারি, তাজুল ইসলাম বেপারি, জিতু মিয়া বেপারি ও মফিজুর রহমান বেপারির পরিবার। হঠাৎ করে এ ঘটনায় ১২টি পরিবার নিঃস্ব হয়ে গেল।
হাজীগঞ্জ দমকল বাহিনীর সদস্য মোতালেব তালুকদার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, ভোরে আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শুকনো খাবারসহ প্রয়োজনী জিনিসপত্র দিয়ে আসব।
হাজীগঞ্জে পুড়ে গেছে ১৮ ঘর কোটি টাকার ক্ষতি
চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ১২টি পরিবারের বসতঘরসহ ১৮টি ঘর পুড়ে গেছে। এতে পরিবারগুলোর প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। রোববার রাতে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের...





