লক্ষ্মীপুরের রায়পুর ও সদরের আংশিক এলাকা নিয়ে লক্ষ্মীপুর-২ আসনে একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সামনে রেখে জামায়াতের জেলা আমির মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল আউয়াল রাসেল বলেন, লক্ষ্মীপুর-২ আসনে জামায়াতের প্রার্থী দেয়ার জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে। আমরা জোটের অন্যান্য দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। ২০ দলীয় জোট থেকে এ আসন আমাদেরকে দিলে আমরা জয় নিশ্চিত করতে পারব ইনশা আল্লাহ।