ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গত বুধবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ রাখালিয়া বাজারে উদ্বোধন করা হয়। রায়পুর ইসলামী ব্যাংক শাখার শাখা প্রধান মাহবুবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের নোয়াখালী অঞ্চলের প্রধান মোহাম্মদ রুকন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিন, দালালবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর নবী চৌধুরী ও সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট বি এম ইউসুফ জালাল কিসমত।
অতিথিরা ব্যাংকিং সেবাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। এজেন্ট ব্যাংকিংসেবা গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।