ফেনী-১ (ছাগলনাইয়া-পরশুরাম-ফুলগাজী) আসনে মহাজোটের প্রার্থী জাসদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক বর্তমান এমপি শিরীন আখতারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি ও হাব এর সাবেক সভাপতি শেখ আবদুল্লাহর আপেল প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।
শুক্রবার রাতে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে প্রথম বারের মতো স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে সমাবেশ করেছে আওয়ামী লীগ ।
ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন আহম্মদ বুলু মজুমদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
নিজেকে আওয়ামী পরিবারের একজন সদস্য দাবি করে নেতাকর্মীদের আপেল প্রতীকের পক্ষে অবস্থান নেয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহ।
অন্যদের মধ্যে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বিআরডির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল।
প্রধান অতিথির বক্তৃতায় ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, আগামী ৩০তারিখের নির্বাচনে আওয়ামী লীগ নেতা শেখ আবদুল্লাহর আপেল প্রতীককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে ফেনী-১আসনটি উপহার দিতে হবে।
ফেনী জেলা আওয়ামী লীগের নির্দেশনার আলোকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের ঐক্যবন্ধ হওয়ার আহবান জানিয়েছেন তিনি ।








