হিলি-পাঁচবিবি রেল রুটের আটাপাড়া রেলগেটে গত বুধবার রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির (৩২) মৃত্যু হয়েছে। এ ছাড়া শন্তাদিগর গ্রামের এরশাদ ফকির (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক জানান, বুধবার দিবাগত রাতের কোনো একসময় সে ট্রেনে কেটে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। অজ্ঞাত ব্যক্তি মাদকসেবী হতে পারে বলে ধারণা করছে অনেকেই। পাঁচবিবি থানা সূত্র ঘটনাটি নিশ্চিত করেছেন। এ ছাড়া পুলিশ জানায়, বুধবার দিনের বেলায় উপজেলার শন্তাদিগর গ্রামের আব্দুল জব্বারের ছেলে এরশাদ ফকির (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।