২০১৮ সালের ৫ম শ্রেণীর পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে আলশাহরিয়া অভি। সে নয়াদিগন্ত অনলাইনের মহেশপুর সংবাদদাতার একমাত্র ছেলে।

বৃত্তিপ্রাপ্ত অভি মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালে ৫ম শ্রেণীর পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে। সে বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বৃত্তিপ্রাপ্ত অভি ও তার পিতা-মাতা সকলের নিকট দোয়া প্রার্থী।