স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে দিনব্যাপী এক কর্মশালা পঞ্চগড়ের দেবীগঞ্জে সোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রধানমন্ত্রীর কার্যালয় যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালা উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার।

সহকারী কমিশনার ভূমি নীলুফা সরকার কর্মশালা পরিচালনা করেন। বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এই কর্মশালায় অংশ নেন।