ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মোঃ ইব্রাহীম খলিল (সমকাল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম (সময় টিভি)।

নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে সাহিদুল হক খান ডাবলু (ভোরের কাগজ), সহ-সভাপতি মোঃ ফারুক আহমেদ (৭১টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন (বিডি নিউজ ২৪.কম), দফতর সম্পাদক বিপ্লব ঘোষ (সময়ের আলো), অর্থ সম্পাদক ইমরান হোসেন সুজন (প্রতিদিনের সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান (ইত্তেফাক)।

এছাড়া কার্যকরী পরিষদের সদস্য পদে- খালিদ হোসেন মৃধা সুমন (মানবজমিন), শেখ সালাহউদ্দিন বাচ্চু (বাংলা নিউজ ২৪.কম), আলম হোসেন (একুশের কণ্ঠ) নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে নির্বাচন পরবর্তী প্রেসক্লাবের সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। দ্য নিউ নেশনের স্থানীয় প্রতিনিধি, বর্ষীয়ান সাংবাদিক মজিবর রহমান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্বপালন করেন।