গত ১৩ অক্টোবর দৈনিক সিলেটের ডাক পত্রিকায় ছবিসহ ‘সারী- গোয়াইনঘাট রাস্তা নির্মাণের আড়ালে চলছে লাখ লাখ টাকার পাথর লুটের হিড়িক’ সংবাদ প্রকাশ হওয়ার পরে জেগে উঠেছে এলকাবাসী।
গত সোমবার বেলা ১১টায় গোয়াইনঘাট উপজেলার আলীরগঁাঁও ইউনিয়নের বারহাল এলাকার সচেতন নাগরিকবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে সারী-গোয়াইনঘাট রাস্তা নির্মাণের ঘটনাস্থল ফুলেরগ্রাম এলাকায় গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক রাস্তার পাথর লুটে নিতে বাধা প্রধান করেন। এ সময় সাইটে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পাথর উত্তোলন ও পরিবহনসহ সব কার্যক্রম বন্ধ রাখেন।
এ সময় এলকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেনÑ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুন নুর, বিলাল আহমদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা পান্না দেব, আব্দুল্লাহসহ শতাধিক লোকজন। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকদের সাথে কথা হয়েছে।
সারী-গোয়াইনঘাট রাস্তা নির্মাণকাজের আড়ালে রাস্তা থেকে উত্তোলনকৃত বোল্ডার পাথর নিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় কিছু নেতাকর্মী। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি এবং প্রতিবাদ শুরু হয়।