গোয়াইনঘাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাশের ওপর হামলার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষকরা মানববন্ধন এবং ইউএনওকে স্মারকলিপি দিয়েছেন। মানববন্ধনে বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আহমদ আলী। সালিকুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ ও মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুস সহিদ প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার সকাল ৮টায় পন্নগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাশ বাড়ি থেকে উপজেলা সদরে প্রশিক্ষণে যাওয়ার পথে একই গ্রামের নিবারণ দাশের নেতৃত্বে ১০-১২ জন হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে আহত শিক্ষক চিকিৎসাধীন থাকাবস্থায় হামলাকারীরা থানায় মিথ্যা মামলা দায়ের করে।