মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নে রশিদ গৌড়ার ইটভাটা সংলগ্ন আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ওসি আদিল হোসেন জানান, নদীতে ভেসে আসা একটি বস্তার ভিতরে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং এ বিষয় তদন্ত শুরু হয়েছে।








