মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহ উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শিমুলতলা মোড় থেকে র্যালি বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশ করেন তারা।
মেলান্দহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো: ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুর রশিদ, মাওলানা মুজিবুর রহমান আজাদী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সিদ্দিকী, মেলান্দহ উপজেলা জামায়াতের আমির ইদ্রীস আলী, নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম, মেলান্দহ পৌর জামায়াতের আমির শরাফত আলী ফারাজী, উপজেলা শিবির সভাপতি হাফেজ আরিফুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকরা যেন ন্যায্য মজুরি ও সম্মানজনক জীবনের অধিকার পায়, সেটাই এই দিবসের মূল বার্তা। শ্রমিক-মালিক এক হয়ে একটি নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিশ্ব শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।





