ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল শুক্রবার আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে দুইজন পুরুষের এবং এক নারীসহ করোনার উপসর্গ নিয়ে মারা যান অন্যরা। ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে গতকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত এই হাসপাতালে নারী ও পুরুষ মিলে ১২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২২ জন করোনা আক্রান্ত হয়ে মারা যায়। এদিকে আজ শনিবার থেকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে করোনা ইউনিট-২, চালু হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ গতকাল এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায় দুইজন পুরুষের এবং অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান।
তিনি আরও বলেন, যারা করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছে লাশগুলো তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে মারা গেছে সেই লাশগুলো পর্যায়ক্রমে তাদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে ।
এ দিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, প্রথম করোনা ইউনিটে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেখানে সিটের সঙ্কট থাকার কারণে শনিবার থেকে নতুন ভবনে করোনা ইউনিট-২, চালুর জন্য সব ব্যবস্থা করা হয়েছে। ইউনিট-২ এ ৫০০ থেকে সাড়ে ৫০০ করোনা রোগী চিকিৎসা নিতে পারবে । করোনা ইউনিট-২ এর জন্য নতুন করে ১৯২ জন ডাক্তার ও প্রায় ৫০০ জন নার্স রয়েছে। এখন আর জনসংখ্যা সঙ্কট নেই। সব বিষয়ে প্রস্তুত রাখা হয়েছে ।
ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে আরো ৯ জনের মৃত্যু
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল শুক্রবার আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে দুইজন পুরুষের এবং এক নারীসহ করোনার...











