বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপি এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ‘স্মারক বৃক্ষরোপণ’ কর্মসূচি উদ্বোধন করা হয়।
১৬ জুলাই উপজেলা পরিষদ চত্ত্বরে বনবিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। এ সময় লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, উপজেলা কৃষি অফিসার মো: সফিকুল ইসলাম ভূইয়া ও লক্ষ্মীছড়ি ভারপ্রাপ্ত বন কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপি এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে লক্ষ্মীছড়ি উপজেলায় ২০ হাজার ৩২৫টি বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করবে বনবিভাগ।
জানা যায়, উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মাদরাসা, মসজিদ, মন্দির ও ক্যয়াং ঘরে এসব চারা বিতরণ করা হবে।





