সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
তিনি তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং ঢাকার সরকারি তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।
তার বন্ধুরা জানান, ঈদুল আজহা উপলক্ষে তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি বাসস্টপে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।





