বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) সপ্তম কেন্দ্রীয় কার্যকরী পর্ষদ নির্বাচনে ডা: সনজিত কুমার চক্রবর্তী সভাপতি ও ডা: মোহাম্মদ শাহাদাৎ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে ডা: মো: বখতিয়ার, ডা: বাহাউদ্দিন বায়জিদ, ডা: মুহাম্মদ মোখলেছুর রহমান সিদ্দিকী, ডা: আবিদা সুলতানা, ডা: মুহাম্মদ মহিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ডা: মো: ফিরোজ কবির, ডা: মো: মহিউদ্দিন, ডা: মুহাম্মদ সাইফুল ইসলাম, ডা: আবু মো: রামিম, কোষাধ্যক্ষ পদে ডা: মো: জাহিদ হোসেন, যুগ্ম-কোষাধ্যক্ষ পদে ডা: আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে ডা: কাজী মো: এমরান হোসেন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে ডা: মো: নেছার উদ্দিন, দপ্তর সম্পাদক পদে ডা: এ. এন.এম. মাসুদ রানা, প্রচার সম্পাদক পদে ডা: নাজির আরেফিন, প্রকাশনা সম্পাদক পদে ডা: এহসানুর রহমান, মহিলা ও কল্যাণ সম্পাদক পদে ডা: রোকসানা আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডা: সাদ্দাম হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ডা: এস. এম. জাহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক পদে ডা: গোলাম কিবরিয়া ও কার্যকরী সদস্য পদে অধ্যাপক ডা: মো: ওবায়দুল হক, ডা: আনোয়ারুল কাদের নাজিম, ডা: মুহাম্মদ আনোয়ার হোসেন, ডা: গৌতম বাড়ৈ ও ডা: মো: শফিউল্লাহ প্রধান নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটি ২০২০-২০২৩ মেয়াদে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের কার্যক্রম শুরু করা, কলেজ অব ফিজিওথেরাপির বাস্তবায়ন এবং সরকারি পর্যায়ে প্রথম শ্রেণীর পদ বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করবেন।

পাশাপাশি ফিজিওথেরাপি বিষয়ে জনসচেতনতা তৈরি, ফিজিওথেরাপির নামে অপচিকিৎসা প্রতিরোধ, ফিজিওথেরাপি শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং স্বাস্থ্য ও পুনর্বাসন খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবেন। আগামী ১ সেপ্টেম্বর ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে নতুন কমিটির কার্যক্রম শুরু হবে।