চাঁদপুরের হাজীগঞ্জে আকিজ মোটরসের অনুমোদিত ডিলার মেসার্স সততা মোটরসের শোরুম উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেল ৫টায় হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াই জামে মসজিদসংলগ্ন আলমগীর ম্যানশন মার্কেটে আকিজ মোটরসের প্রধান নির্বাহী শেখ আমিন উদ্দিন ফিতা কেটে এই শো উদ্বোধন করেন।
এ সময় শেখ আমিন উদ্দিন ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত আকিজ গ্রুপের বিভিন্ন পণ্যের কোয়ালিটি নিশ্চিত করে তাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের গাড়ির আধুনিকায় ও কোয়ালিটি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
মেসার্স সততা মোটরসের প্রোপাইটর শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১ নম্বর প্যানেল মেয়র রায়হানুর রহমান (জনি) ও মোটরসের সেলস ম্যানেজার আনোয়ার হোসেন জহির প্রমুখ।
উপস্থিত ছিলেন দেশের বহুল প্রচারিত দৈনিক নয়া দিগন্তের প্রকাশক শামসুল হুদা, আকিজ মোটরসের প্রধান পরামর্শক মোহাম্মদ আলাউদ্দিন, ব্যান্ড বিভাগের প্রধান সাইফুল আলম (জামিল), স্যার এক্সিকিউটি (টেন্ডার এবং করপোরেট) মো: ফারহানুর রেজা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, শোরুমের সাফল্য কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন খাটরা বিলওয়াই জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবদুল বাতেন।
হাজীগঞ্জে সততা মোটরসের শোরুম উদ্বোধন
চাঁদপুরের হাজীগঞ্জে আকিজ মোটরসের অনুমোদিত ডিলার মেসার্স সততা মোটরসের শোরুম উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেল ৫টায় হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াই জামে মসজিদসংলগ্ন আলমগীর ম্যানশন...





