জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশন থেকে ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রি না হওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, দেশের বিভিন্ন রেলস্টেশনে সাধারণ যাত্রীদের সুবিধার্থে গন্তব্যে যাওয়ার এবং ফিরতি টিকিট গ্রহণের জন্য ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু পাঁচবিবি রেলস্টেশনে আজো ডিজিটাল পদ্ধতি চালু না হওয়ায় হাতে লেখা টিকিটের মাধ্যমে গন্তব্যে যাওয়ার টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। রাজশাহী, ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঁচবিবি রেল রুট দিয়ে প্রতিদিন ১০টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এর মধ্যে পাঁচবিবিতে একতা, দ্রুতযান, বরেন্দ্র ও বাংলাবান্ধা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের বিরতি রয়েছে।