জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১নং রেলগেটর পূর্ব এলাকায় কোটি টাকা ব্যয়ে নতুন ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে এবং বাংলাদেশ সরকার ও কুয়েতের (ইউইউআইপি) অর্থায়নে ১নং রেলগেট থেকে দানেজপুর আনিছের চাতাল পর্যন্ত ৫৫০ ফুট ড্রেনটি নির্মাণ হবে। বৃহস্পতিবার কাজটির উদ্বোধন করেন পৌরমেয়র হাবিবুর রহমান হাবিব।