আলোচিত সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলায় তদন্তে অগ্রগতির প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য হয়েছে ২১ এপ্রিল। গতকাল এ মামলার তদন্ত সংক্রান্তে তদন্তকারী কর্মকর্তা কোনো প্রতিবেদন আদালতে দাখিল করেনি। সে কারণে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী মামলার নথি পর্যালোচনা করে উপরোক্ত মর্মে তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত অগ্রগতির প্রতিবেদন ২১ এপ্রিল
আলোচিত সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলায় তদন্তে অগ্রগতির প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য হয়েছে ২১ এপ্রিল। গতকাল এ মামলার তদন্ত সংক্রান্তে তদন্তকারী কর্মকর্তা কোনো প্রতিবেদন...





