টুঙ্গিপাড়ার কোটালিপাড়ায় হেলিকপ্টার অবতরণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখার মামলায় রায় ২৩ মার্চ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো: কামরুজ্জামান আসামি ও রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য উপরোক্ত মর্মে তারিখ ধার্য করেন বলে ওই আদালতের বিশেষ পিপি আবু আব্দুল্লাহ ভূঁইয়া জানান। তিনি বলেন, এ মামলা একটি আলোচিত মামলা। সে কারণে রাষ্ট্রপক্ষ থেকে বিচার চলাকালীন বিভিন্ন সময়ে মোট ৫০ সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।





