পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতের রিট দায়ের করার প্রতিবাদে আইনজীবীরা মানববন্ধন করেছেন। গতকাল আল কুরআন স্টাডি সেন্টারের উদ্যোগে আইনজীবীরা ঢাকা আইনজীবী সমিতির সামনে এ মানববন্ধের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন অ্যাড. আশরাফ-উজ-জামান, অ্যাড. সামসুজ্জামান, অ্যাড. আব্দুর রশীদ মোল্লা, অ্যাড. কাজী পনির হোসেনসহ বেশ কিছু আইনজীবী। বক্তারা বলেনÑ আল কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে গত ১১ মার্চ একটি রিট দায়ের করেছে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজবী।
বক্তারা প্রতিবাদ সভায় সরকারের প্রতি আহ্বান জানান যাতে করে ভারত সরকার উচ্চ আদালতে দায়েরকৃত রিট মামলাটি অবিলম্বে প্রত্যাহার করে নেয়। অন্যথায় তৌহিদি জনতা আন্দোলন গড়ে তুলবে।





