বাগেরহাট জেলার ফকিরহাটে ট্রাকের ধাক্কায় হেলাল মোল্লা (৩২) নামের এক ইটভাঙ্গা মেশিনের চালক নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল মোল্লা বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, রোববার সকালে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার সামনে একটি ট্রাকের সাথে ইটভাঙ্গা মেশিনের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলি হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।