রাজশাহীর বাঘা উপজেলার ২ নং গড়গড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকার (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্ট্রোকজনিত সমস্যায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার চাঁদপুর গ্রামের মৃত ঈমান আলী সরকারের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
নজরুল ইসলাম গড়গড়ী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বাদ আসর সরেরহাটে দাদপুর গড়গড়ী উচ্চবিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ দিকে তার মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।





