নরসিংদীর রায়পুরায় জুয়েল রানা (২৮) নামে এক স্কুলশিক্ষক আত্মহত্যা করেছেন। ওই শিক্ষক উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি পুরানহাটি গ্রামের শফর আলীর ছেলে এবং চাইল্ড হ্যাভেন কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক।

শনিবার বিকেলে নরসিংদী সদর হাসপাতালের ময়নাতদন্ত শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নিহতের বাবা শফর আলী জানান, শুক্রবার দুপুরে শিক্ষক জুয়েল রানা বাড়িতে নিজ ঘরে গলায় ফাঁশ দিয়ে (শাড়ী কাপড় পেচিয়ে) আত্মহত্যা করে। এ সময় তার নব বিবাহিতা স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করেছিলেন এবং তিনি (শফর আলী) তার মেয়ের ডেলিভারি বিষয়ে রায়পুরা শাহীন হাসপাতালে অবস্থান করেছেন।

এ সময় তিনি মোবাইল ফোনে খবর পেয়ে বাড়িতে গিয়ে ছেলের লাশ ঝুলন্ত দেখতে পায়। ঘরের দরজা ভেঙ্গে নিহত জুয়েলের লাশ উদ্ধার করেন স্থানীয় প্রতিবেশীরা।

জুয়েল রানা এলাকায় প্রাইভেট গৃহশিক্ষক হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এ ব্যাপারে পরিবারের কেউ বলতে পারছেন না।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল দে বলেন, নিহত জুয়েল রানার লাশ উদ্ধার করে সুরতহার শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।