পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন সুস্মিতা রায় (১৩) নামে এক স্কুলছাত্রী।

রোববার বেলা সাড়ে ১১টায় নিজ ঘরে কীটনাশক পান করে সুস্মিতা রায়। তিনি ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামের অসিত রায়ের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সুস্মিতা রায় উপজেলার হাসানপুর এইসএমপিকে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। সাংসারিক কাজ নিয়ে তার মায়ের সাথে প্রায়ই ঝগড়া হতো। রোববার সকালে সুস্মিতা ও তার বোন মেকাপ করা নিয়ে ঝগড়া করে। পরে তার মা সুস্মিতাকে গালাগাল করে। এরই জেরে বেলা সাড়ে ১১টায় ঘরে থাকা কীটনাশক পান করেন। ঘটনা বুঝতে পেরে স্বজনেরা তাকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সুস্মিতা বিকেল সাড়ে ৩টায় দিকে মারা যান।

ডুমুরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক হাসানুজ্জামান বলেন, সকালে সুস্মিতা ও তার বোন মেকাপ করা নিয়ে ঝগড়া করে। পরে মায়ের বকা খেয়ে সে অভিমান করে কীটনাশক পান করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।