কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে সাগরে নিখোঁজ হওয়ার ২৩ ঘণ্টা পর ভেসে এলো স্কুলছাত্র ইসরার হাসনাইনের লাশ।
সোমবার সকাল ৯টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে তার লাশ পাওয়া যায়।
এর আগে রোববার সকাল ৮টার দিকে নিখোঁজ হয় ইসরার।
ইসরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্র ছিল।
ট্যুরিস্ট পুলিশের ওসি পিন্টু কুমার রায় বলেন, উদ্ধার হওয়া লাশটি স্কুলছাত্র ইশরার হাসানের, যা পরিবারের পক্ষ হতে নিশ্চিত করা হয়েছে। এখন সেটি আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








