ধাকার আশুলিয়ার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর প্রাইমারি স্কুল এলাকায় আলাউদ্দিন মোল্লার টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, পোশাকশ্রমিক সজিব (২৫) ও তার স্ত্রী শরিফা (২১) এবং আলাউদ্দীনের ছেলের বউ সাদিয়া (২২)।

দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরের খাবার খেতে কারখানা থেকে বাসায় আসেন সজিব ও শরিফা দম্পতি। তারা দরজা খুলতেই বিস্ফোরণ হয়। এ সময় পুরো ঘরে আগুন ধরে যায়।

পুলিশ বলেছে, ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।