করোনা মোকাবেলা করতে এক মৃত চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃত ওই চিকিৎসকের নাম ডা: জীবেশ কুমার প্রামাণিক। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক। তাকে গত ৫ জুলাই স্বাস্থ্য মন্ত্রনালয় বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড মোহাম্মদ আলী হাসপাতালে বদলি করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: রেজাউল আলম জুয়েল জানান, ডা: জীবেশ কুমার প্রামাণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কোভিড-১৯ সহামারী সুষ্ঠুভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ৪৩ জন চিকিৎসককে বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মাদ আলী হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়। এই প্রজ্ঞাপনের ১৫ নং ক্রমিকে ডা: জীবেশ কুমার প্রামাণিকের নাম রয়েছে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের ডা: এটিএম নুরুজ্জামান সঞ্চয় বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন আমরা হাতে পেয়েছি। সেখানে একজন মৃত চিকিৎসকের নাম রয়েছে। আমরা বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করবো








