রাজশাহীর পুঠিয়ায় বলাই চন্দ্র কুমার (২০) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার পুঠিয়ার ধোপাপাড়া এ ঘটনা ঘটে। বলাই চন্দ্রের বাবার নাম রঘুনাথ কুমার।

জানা গেছে, বলাই চন্দ্র তাদের বাড়ি থেকে আধা কি. মি. দূরে হাড়োখালী বিলের মধ্যে একটি আম গাছে গলায় পাট পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে লাশ নিচে নামায়।

ইউপি সদস্য শারমিন জানান, বলাই আত্মহত্যা করেছে।

ইউপি সদস্য শামীম জানান, ব্যক্তিগত হতাশা থেকে বলাই এ কাজ করতে পারে। তবে তিনি নিরিহ প্রকৃতির মানুষ ছিলেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, বলাই আত্মহত্যা করেছে। তার লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।