দৈনিক নয়া দিগন্তের নারায়নগঞ্জের বন্দর থানা সংবাদদাতা মহিউদ্দিন সিদ্দিকীকে বন্দর প্রেসক্লাবের নুতন সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় মহিউদ্দন সিদ্দিকীকে (কার্যনির্বাহী পরিষদ ২০২১-২০২২ইং) সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শাহ আলী মো: পিন্টু খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোবারক হোসেন খান কমল, সহ-সভাপতি মো: কবির হোসেন, আমির হোসেন, সহ সাধারণ সম্পাদক ইমরান মৃধা, আরিফ হোসেন কনক, সাংগঠনিক সম্পাদক জিএম সুমন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, প্রচার সম্পাদক শাহা জামাল, দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন, কার্যনির্বাহী সদস্য মো: নাসিরউদ্দন, মাহাফুজ আলম জাহিদ প্রমুখ।