চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মহিষের গুঁতোয় মো: কাইমুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ মুন্সির হাটে এ ঘটনা ঘটে। নিহত ওই পরীক্ষার্থী খরণদ্বীপ মহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শ্রীপুর গ্রামের মোরশেদুল আলমের ছেলে।

মহিষের শিংয়ের গুঁতোয় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক আবদুল করিম নয়া দিগন্তকে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বিকালে সাপ্তাহিকহাট মুন্সীরহাটে ট্রাক থেকে মহিষ নামানোর সময় অসাবধানতা বশত একটি মহিষ রশি ছিঁড়ে দৌড়ে ছুটতে থাকে। সে সময় ওই পরীক্ষার্থীকে শিং দিয়ে গুঁতো মারে। এতে ওই শিক্ষার্থী গুরুত আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাইমুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।