সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় মাদকের চালান আটক করেছে বিজিবি। এ সময় ১২৮ বোতল ভারতীয় মদ ও ১০ হাজার প্যাকেট বিড়ি জব্দ করা হয়।
শুক্রবার (২৭ জুন) রাতে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা নামক জায়গায় ও চিনাকান্তি বিওপির সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি আওতাধীন সীমান্ত পিলার ১১৯৮/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে পুর্ব লাকমা থেকে ভারতীয় মদের চালান আটক করা হয়। অন্যদিকে চিনাকান্তি বিওপির সীমান্ত এলাকা থেকে ১০ হাজার প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করে বিজিবি।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দ ভারতীয় বিড়ি শুল্ক কার্যালয় এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, সুনামগঞ্জে জমা দেয়ার প্রস্তুতি চলছে।








