বগুড়ায় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহাস্থানগড় মাজারের দক্ষিণ পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা।
ওসি বলেন, উদ্ধারকৃত যুবককে দেখে মনে হয়েছে তিনি মাটিতে গড়াগড়ি খেয়েছেন। তবে প্রাথমিক অবস্থায় তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।








