ভোলাহাটে ক্যানেলের পানি থেকে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১টার দিকে উপজেলার মুশরীভূজা বাজারের পশ্চিমে স্লুইচ গেট ক্যানেলের পানিতে খেলতে যাওয়া ছোট ছোট ছেলেমেয়েরা লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকার মানুষ পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
সরজমিন জানা যায়, গত ১৯ আগস্ট বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি উপজেলার মুশরীভূজা বাগানপাড়া গ্রামের মুন্সুর আলীর ছেলে গরু ব্যবসায়ী রাকিবুল (৩৫)। এ দিন রাত দেড়টার দিকে একটি মোবাইল নম্বর থেকে তার ভাই সাইদুর রহমান ও বন্ধু রবুকে ফোন দিয়ে তিন লাখ ৮৪ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা পরিবারের পক্ষ থেকে দিতে রাজি হয়ে কোথায় আসতে হবে জানতে চাইলে তারা জায়গার নাম জানাতে রাজি হয়নি বলে রাকিবুলের স্ত্রী জানান।
ভোলাহাটে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার
ভোলাহাটে ক্যানেলের পানি থেকে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১টার দিকে উপজেলার মুশরীভূজা বাজারের পশ্চিমে স্লুইচ গেট ক্যানেলের পানিতে খেলতে যাওয়া...





