টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে হত্যা করার তিন দিন পর স্বামী আলফাজ মিয়া (৪৫) আত্মহত্যা করেছে।
সোমবার উপজেলার এলাসিন তার নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি দুপুরে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আলফাজ মিয়া এলাসিন ইউনিয়নের আগ এলাসিন গ্রামের মৃত রজব আলীর ছেলে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, গত ২০ আগস্ট আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুর থেকে স্ত্রী বানু বেগমের লাশ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার প্রধান আসামি ছিলেন স্বামী আলফাজ মিয়া। সকালে আফাজ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।








