খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু এবং নতুন শনাক্ত হয়েছেন ২৭৬ জন। মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
এর আগে গতকাল সোমবার খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু এবং নতুন শনাক্ত হয়েছিল ৩৭৯ জনের।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোর ও ঝিনাইদহে সর্বোচ্চ তিনজন করে মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা ও কুষ্টিয়ায় দুজন করে এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
অপরদিকে, খুলনা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনায় ৪৫২টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ শতাংশ।








