কেশবপুরে স্ত্রীর সাথে ঝগড়া করে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন উপজেলার বুড়িহাটি গ্রামের মিনাজ সরদারের ছেলে ইনছার আলি সরদার (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ইনছার আলি সরদার নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন বলে পরিবার থেকে জানানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার দাফন করা হয়েছে।

এ ব্যপারে জানতে চাইলে থানার ওসি তদন্ত ওয়াহিদুজ্জামান জানান, আত্মহত্যার ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ও শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।