নওগাঁর পোরশায় লীমা আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি শিশা খরপা গ্রামের আব্দুর রশিদের মেয়ে এবং পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামের সেনাবাহিনীতে কর্মরত সৈনিক রায়হান কবিরের স্ত্রী।
সোমবার দুপুরে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
লিমার বাবা আব্দুর রশিদ জানান, ছয়মাস আগে তার মেয়ের বিয়ে হয়। গত কয়েক দিন থেকে লিমার মন খারাপ ছিল।
ঘটনার সত্যতা স্বীকার করে পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খাঁন জানান, লাশ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।








