দীর্ঘ দিন ধরে ভেঙে পড়া সেতু নির্মাণ বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় অবশেষে স্থানীয়ভাবে বাঁশের সাঁকো তৈরি করে যোগাযোগ সচল করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট মেডিক্যাল মোড় থেকে মহানন্দা নদীর পাড়ে যাওয়ার রাস্তার মুন্সিগঞ্জহাট নামক স্থানে একটি সেতু ২০১৭ সালের ১২ মে অতিরিক্ত পানির তোড়ে ভেঙে যায়। পরে সেতুটি সংস্কার কিংবা নির্মাণে কর্মকর্তা, জনপ্রতিনিধিদের পরিদর্শন নির্মাণ বাস্তবায়নে নানা প্রতিশ্রুতি দিলেও কোনো কাজই দৃশ্যমান হয়নি। স্থানীয়দের দীর্ঘ দিনের দুর্ভোগের কথা চিন্তা করে পারাপারের জন্য বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সাঁকো। স্থানীয় অর্থায়নে সাঁকোটি নির্মাণ করেছেন গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো: রফিকুল ইসলাম রানা।
সাঁকো নির্মাণ শেষে শুক্রবার বিকেলে রফিকুল ইসলাম রানা প্রভাষক মো: ইরফান আলী, প্রভাষক ফয়েজুল ইসলাম, জামাল উদ্দিন মরু, আক্তারুল ইসলাম, মইনুদ্দিন প্রমুখের উপস্থিতিতে সাঁকোটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
ভোলাহাটে ৫ বছর পর ভাঙা সেতুর স্থানে বাঁশের সাঁকো
দীর্ঘ দিন ধরে ভেঙে পড়া সেতু নির্মাণ বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় অবশেষে স্থানীয়ভাবে বাঁশের সাঁকো তৈরি করে যোগাযোগ সচল করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট মেডিক্যাল...





