রাজশাহীর পুঠিয়ায় অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ায় পর্নোগ্রাফির অভিযোগে স্বামী আবদুল বারীকের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী। এ ঘটনায় আবদুল বারীককে পুঠিয়া সদর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে পুঠিয়া থানায় মামলাটি করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরে ৮ আগস্ট পুঠিয়ার পানানগর নতুনপাড়া আবদুল আলীমের ছেলে আবদুল বারীকের (২১) সাথে নওগাঁর আত্রাইয়ের সমেশপাড়া গ্রামের ওই নারীর (২০) বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর গাজীপুরে গিয়ে তারা দু’জনই একটি সোয়েটার কারখানায় কাজ নেন।
এ সময় স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন বলে সন্দেহ হয় তার স্বামীর। স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে তাদের বিশেষ মুহূর্তের ছবি গোপনে ভিডিও করে কয়েকজন যুবকের মোবাইলে ছড়িয়ে দেন বারীক।
এ দিকে বারীকের সাথে বিয়ের আগে মেঘনা তার দুবাই প্রবাসী প্রথম স্বামীকে তালাক দেন বলে জানা গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, তাদের ঘনিষ্ঠতার অশ্লীল ভিডিও বারীকের কাছে থাকা পেনড্রাইভ থেকে উদ্ধার করেছি। এ ব্যাপারে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। এ মামলার একমাত্র আসামিকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।








