ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর উপর অ্যাম্বুলেন্স দূর্ঘটনায় রোগীসহ ৫ জন আহত হয়েছে। সোমবার দুপুর দেড়টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে এ ঘটনাটি ঘটে।
চাঁদপুরের শাহরাস্তি থেকে রোগী নিয়ে ঢাকার নিউরো সাইন্স হসপিটাল ঢাকায় যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি।
আহতরা হলেন, মহসিন (৩৫), তার মা আনোয়ারা বেগম (৬০), বোন রাহেলা বেগম (৪৫) ও আমির হোসেন (৩৫) সহ ৫ জন আহত হয়৷
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, চাঁদপুরের শাহরাস্তি থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকা (মেট্রো ছ-১১-৪০৬৮) নিউরো সাইন্স হসপিটালে যাচ্ছিল । হটাৎ করে কাঁচপুর সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সাথে ধাক্কা লেগে মহাসড়কের উপর উল্টে যায়।
খবর পেয়ে হাইওয়ে থানার টিআই ওমর ফারুক ও সার্জেন্ট দুলাল আহমেদ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।








