পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌরসভার সামনে (চা পট্টি) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে মঠবাড়িয়া পৌরসভার সামনে চা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা বিএপির সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন এমন অগ্নি সংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
উপজেলা বিএপির সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন দুলাল ওই অগ্নি সংযোগের তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা বিএপির দলীয় কার্যালয়ে রাতে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। তিনি আরো জানান, ওই রাতের অগ্নি সংযোগে ঘরের অনেক মালামাল নষ্ট হয়েছে। অগ্নি সংযোগের সাথে সাথে সিকিউরিটি গার্ড আমাদের মোবাইলে জানালে আমরা তাৎক্ষণিকভাবে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুর ইসলাম বাদল জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।








