বাগেরহাট-খুলনা মহাসড়কে ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিকাশ হালদার (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের কাঁঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাশ হালদার মোটরসাইকেল যোগে কাটাখালির দিকে আসছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহত বিকাশ হালদার বাগেরহাট সদরের কারাখালী এলাকার মনোরঞ্জন হালদারের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





