মালয়েশিয়ায় দুর্ঘটনায় আহত সাংবাদিক আশরাফুল মামুনকে আর্থিক সহায়তা প্রদান করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় দূতাবাসের শ্রম কাউন্সিলর মো: জহিরুল ইসলাম আহত সাংবাদিকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
কুয়ালালামপুর শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে রাওয়াংয়ের কানচিং জলপ্রপাতকে হাইকিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল। ট্যুরে অংশগ্রহণ করে ৩০-৩৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫ জন শিক্ষার্থী। ৭ নভেম্বর ট্যুরের সংবাদ কভারেজের জন্য বিএসইউএম প্রেস ক্লাবকে আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার সহসভাপতি. আশরাফুল মামুন ট্যুরের সংবাদ সংগ্রহের জন্য যাওয়ার পথে মালয়েশিয়া সময় বিকেল ৪টায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে প্রথমে সেলায়াং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পাঠিয়ে দেয়া হয় মালায়া ইউনিভার্সিটি হাসপাতালে।
এ দিকে খবর পেয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ারের তাৎক্ষণিক নির্দেশে পরের দিন দুপুরে হাইকমিশনের কল্যাণ সহকারী মুকছেদ আলী মামুনকে দেখেতে তার বাসায় যান। এ সময় তিনি মামুনের সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়ে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মালয়েশিয়ায় দুর্ঘটনায় আহত
সাংবাদিককে হাইকমিশনারের আর্থিক সহায়তা প্রদান
মালয়েশিয়ায় দুর্ঘটনায় আহত সাংবাদিক আশরাফুল মামুনকে আর্থিক সহায়তা প্রদান করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় দূতাবাসের শ্রম কাউন্সিলর...





