সিলেটের ওসমানীনগরে মসজিদের ইমাম মাওলানা আমিন উদ্দিন খাঁনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শনিবার সকাল ১০টায় উপজেলার উছমানপুর ইউনিয়নের কমরপুর জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদের ইমাম মাওলানা আমিন উদ্দিন খাঁনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৯ বছর একই মসজিদে ইমামতির চাকরি শেষে বিদায়ের সময় গ্রামবাসীর পক্ষ থেকে অনুষ্ঠান করে সংবর্ধনা প্রদান করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, ইসলামিক আলোচক মাওলানা আব্দুল মছব্বির রাঙ্গাপুরী, মাদার এফইউ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ শহিদ আহমদ বোগদাদী, সংবর্ধিত অতিথি মাওলানা আমিন উদ্দিন খাঁন, স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ আহমদ লিটন, সমাজকর্মী জিল্লুর রহমান জিলু সেবুল মিয়া, হাফেজ কবির আহমদ প্রমূখ। সভা শেষে ইমামের হাতে গ্রামবাসী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেষ্ট, পুরস্কার,ও মানপত্র তুলে দেয়া হয়।