করোনা মহামারীর কারণে মালয়েশিয়ার অর্থনীতি ব্যাপক ক্ষতি হয়েছে। প্রবাসীরা গণহারে তাদের কর্ম হারিয়ে বেকার হয়ে পড়ছে। অর্থনৈতিক ও সামাজিক দুর্দশায় পতিত হয়েছেন অনেকেই। সরকার ও প্রবাসীরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে উভয় পরিশ্রম করছে। এমনকি প্রথম লকডাউনের সময় যেভাবে করোনা সংক্রমণ হয়েছিল বর্তমানে সংক্রমণ বেড়েছে কয়েক গুণ! অর্থনীতি ক্ষতির আশঙ্কায় লকডাউন দিচ্ছে না সরকার। প্রবাসীদের বাড়তি আয়ের লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি করছে এস কে জে ট্রেডাস এসডিএন বিএইচডি-এর সহযোগী প্রতিষ্ঠান ড্রিম ভ্যালি শপিং।
প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম সম্প্রসারিত করে রাজধানী কুয়ালালামপুর থেকে মালাক্কা প্রদেশে সম্প্রসারিত করেছে। গত রোববার রাতে এ উপলক্ষে মালাক্কায় হোটেল সেন্ট্রাল রিভারভিউর বলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় কোম্পানির সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও মো: খোকন মিয়া। বক্তব্যে তিনি বলেন, কর্মহীন প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থান নিশ্চিত করা ড্রিম ভ্যালি কোম্পানির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রবাসীরা ঘরে বসেই অন্য যেকোনো ব্যবসার বা চাকরির পাশাপাশি অনলাইনেও এই ব্যবসাটি করতে পারবেন।